সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকরা লাপাত্তা, শপথের প্রস্তুতি বাইডেনের | চ্যানেল খুলনা

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকরা লাপাত্তা, শপথের প্রস্তুতি বাইডেনের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার উৎসব করছে ডেমোক্র্যাটরা। যদিও বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছেন।

বিবিসি জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক অ্যাডভোকেট নামের একটি গ্রুপ।

ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।

তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ইতিমধ্যেই ক্যাপিটল হিলে পৌঁছে গেছেন বাইডেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।