সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস | চ্যানেল খুলনা

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস

ওয়ানডে থেকে অবসরের যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন বেন স্টোকস। সোমবার এমন ঘোষণা দেন বেন স্টোকস।
অবসরের ঘোষণা দিয়ে টুইটারে বেন স্টোকস বলেছেন, আমি মঙ্গলবার ডারহামে ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামব। আমি এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্যভাবে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ইংল্যান্ডের হয়ে আমার সঙ্গীদের সাথে খেলার প্রতিটি মিনিটিইনজয় করেছি।

বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে ১০৪টি ওয়ানডে ম্যাচে অংশ নেন। ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বেন স্টোকস।
তিনি আরও বলেন, আমার জন্য এখন তিন ফরম্যাটে খেলে যাওয়া কঠিন। বছরের শুরু থেকে টানা খেলা আমার শরীরের পক্ষে সহজ নয়। দেশ আমার কাছে যে প্রত্যাশা করছে সেভাবে না হওয়াতে আমি নিজেও হতাশ। এজন্য আমি অন্য একজন খেলোয়াড়কে জায়গা ছেড়ে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি।
বেন স্টোকস বলেন, আমি এখন থেকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি। আমি জস বাটলারের নেতৃত্বাধীন ওয়ানডে দলের উত্তর উত্তর উন্নতি কামনা করছি। আমি জাতীয় দলের হয়ে খেলা সবগুলো ওয়ানডে ম্যাচই ইনজয় করেছি। আমি আরও একটি ইনজয় করার মতো ম্যাচ পেয়েছি, ডারহামে আমার হোম গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।