সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮৩৪ শিক্ষার্থী | চ্যানেল খুলনা

এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮৩৪ শিক্ষার্থী

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে যশোর বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় কারাগারে বসে অংশ নিয়েছেন পাঁচ পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব।

তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের এসএসসির প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ২৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৬২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১ হাজার ৮৩৪ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি যশোরে ৩১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১২০, সাতক্ষীরায় ১৭৫, কুষ্টিয়ায় ২১৭, চুয়াডাঙ্গায় ১৪৪, মেহেরপুরে ৯২, নড়াইলে ১১৫, ঝিনাইদহে ২৯৬ ও মাগুরায় ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ২ শতাংশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হননি।
তিনি আরও বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আদালতের নির্দেশে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ার একজন করে মোট পাঁচজন শিক্ষার্থী কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।