সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এমবাপ্পের রোল মডেল জিদান-রোনাল্ডো | চ্যানেল খুলনা

এমবাপ্পের রোল মডেল জিদান-রোনাল্ডো

চ্যানেল খুলনা ডেস্কঃনিজের ফুটবল ক্যারিয়ারে দুজনকে রোল মডেল হিসেবে অভিহিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে একজন হলেন সাবেক ফরাসি তারকা ও বর্তমানে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এবং অপরজন হলেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রায়ই এমবাপ্পে ও জিদানের মধ্যে সুসম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সে কারণেই পিএসজি থেকে স্প্যানিশ জায়ান্টদের দলে এমাপ্পের যাওয়া নিয়েও বেশ গুঞ্জন রয়েছে।

ডেইলি মিরর পত্রিকায় এমবাপ্পে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে জিদান সব কিছুই জয় করেছেন এবং এরপর রোনাল্ডোকে আমি সব চেয়ে বেশি পছন্দ করি। রোনাল্ডো ক্যারিয়ারে সবকিছুই অর্জন করেছেন। এত সাফল্যের পরেও সে এখনো আরো অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দুজনেই ফুটবলের ইতিহাসের অংশ হয়েছেন। আমিও তাদের মত ইতিহাসের পাতায় নিজেকে রেখে যেতে চাই। ’ কোভিড-১৯ এর কারণে মৌসুম শেষ না হতেই ফ্রেঞ্চ লিগ ওয়ান বাতিলের ঘোষণা আসে। লিগ শিরোপা জয় করা পিএসজি এখনো অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে টিকে রয়েছে।

ভবিষ্যতে ব্যালন ডিঅর জয়ের স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘এটা জয় করা অবশ্যই আনন্দের। তবে এটা আমাকে স্বপ্ন দেখায় না। আমার মনে হয়না আগামী এক বা দুই মৌসুমে আমি এটা জিততে পারবো। আমার কাছে সব সময়ই পিএসজি ও জাতীয় দল সবার আগে। এরপর পেশাদার কোন অর্জন হলে সেটা পারফরমেন্স বোনাস হিসেবেই আমি দেখে থাকি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।