সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এমন দেশ গড়তে চাই, যা নিয়ে গর্ব করা যায় প্রধান উপদেষ্টা | চ্যানেল খুলনা

এমন দেশ গড়তে চাই, যা নিয়ে গর্ব করা যায় প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি দেশ গড়তে চাই, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়। শনিবার (১২ অক্টোবর) বিকেলে দুর্গাপূর্জা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে।

এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময়সভায় অংশ নেন তিনি।

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে কাজ করে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।