সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর | চ্যানেল খুলনা

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমইউজের বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক এ এইচ এম শামীমুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সরদার আবু তাহের ও সদস্য মো. আনিস উদ্দিন।

এ ছাড়া নবনির্বাচিত কমিটির সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুবুর রহমান, রামিম চৌধুরীসহ এমইউজের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।