সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার বিয়ারের বোতল সরালেন পগবা | চ্যানেল খুলনা

এবার বিয়ারের বোতল সরালেন পগবা

পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাণ্ডে কোকাকোলার ক্ষতি হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা। সংবাদ সম্মেলন টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়েছিলেন তিনি। পানির বোতল হাতে নিয়ে রোনালদোর বার্তা, ‘পানি খান!’ এর একদিন পর পল পগবা সরালেন বিয়ারের বোতল।
মঙ্গলবার জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরোর লড়াই জয় দিয়ে শুরু করে ফ্রান্স। আত্মঘাতী গোলে প্রতিপক্ষের মাঠে জয়ের হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে ফ্রান্স। আর তাদের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক পল পগবা।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার। সেখানে বসা মাত্র দেখেন টেবিলের ওপর দুটি কোকাকোলা, একটি হ্যানিকেন বিয়ার ও একটি পানির বোতল রাখা। এদিক-সেদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হ্যানিকেনের বোতল সরিয়ে মাটিতে রাখেন পগবা। এর পর সংবাদ সম্মেলনে প্রশ্ন নেওয়া শুরু করেন।
উল্লেখ্য, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছে হ্যানিকেন বিয়ার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।