সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ | চ্যানেল খুলনা

এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গত বছরের ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের পর এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তার নাম দেবাশীষ ভট্টাচার্য্য।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন দেবাশীষ ভট্টাচার্য্য। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। রাষ্ট্রপতি এরই মধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদ দুটি শূন্য ঘোষণার পর সরকার নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তবে এখনো নিয়োগ দেওয়া যায়নি এই পদ দুটিতে। দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করায় ওই কার্যালয়ে এখন শুধু একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমএম মুনীর রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।