সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবারও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত | চ্যানেল খুলনা

এবারও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত

গত বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এই স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।

এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো ঈদুল আজহার নামাজ মসজিদে আয়োজন ও আদায়ের অনুরোধ জানিয়েছেন।
বুধবার নগরীর ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অনুরোধ জানান।
ডিএসসিসি বলছে, গতবারের মতো এবারও ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হলে, ব্যাপক জনসমাগম হবে না। এছাড়া এই স্বল্প সময়ে জাতীয় ঈদগাহে ব্যাপক পরিসরে স্বাস্থ্যবিধি মানানো নিশ্চিত করা সম্ভব নয়। তাই এবার মসজিদের ভেতরেই ঈদের নামাজের আয়োজনের পক্ষে তারা।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।