সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এনআইডি সেবা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে | চ্যানেল খুলনা

এনআইডি সেবা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে

প্রথম দফায় চিঠি চালাচালির পর আবারো জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরে পক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বিভাগটিকে চিঠি দেয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ইসির আবদার আমলে না নিয়ে প্রয়োজনে রুলস অব বিজনেস এর করার পক্ষে মত দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে।
গত ১৭ মে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এনআইডি কার্যক্রম ও লোকবল সুরক্ষা সেবা বিভাগের অধীন হস্তান্তরের জন্য প্রস্তাব করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। সেই পত্রের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শনিবার ঈদুল ফিতর

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।