সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এখন পর্যন্ত কোনো হাজি করোনায় আক্রান্ত হননি | চ্যানেল খুলনা

এখন পর্যন্ত কোনো হাজি করোনায় আক্রান্ত হননি

ফাইল ফটো

হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম শেষ হওয়ার পথে। এখনও পর্যন্ত কোনো হাজি করোনায় সংক্রমিত হননি।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজিদের করোনায় আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজিরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।

হজ মন্ত্রীর প্রধান পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয়ক উপদেষ্টা ড. ওমর আল-মাদ্দাহ জানিয়েছেন, ইদুল আজহার প্রথম দিন সকাল পর্যন্ত হাজিরা মুজদালিফায় অবস্থান করেছিলেন। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা সেখানে পৌঁছে মাগরিক ও ইশার নামাজ একসঙ্গে আদায় করেন। ভোর ৫টায় তারা মুজদালিফা থেকে জামারত ব্রিজে শয়তানকে কংকর নিক্ষেপ করতে যান। এটি শেষ করে হাজিরা মসজিদুল হারামে সকাল ৭টায় তাওয়াফ আল-ইফাদাহ করতে প্রবেশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।