সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুলডোজার | চ্যানেল খুলনা

একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুলডোজার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে ভারী যন্ত্রের সাহায্যে। বুধবার রাত ১১টা থেকে শুরু হওয়া এ ভাঙচুরে বাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতা জানিয়েছেন, বাড়িটি একেবারে গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত বুলডোজার চলতে থাকবে।

জনতা জানায়, এই কাজের মাধ্যমে তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এবং দেশবাসী কোনো ধরনের স্বৈরাচারী শাসকের চিহ্ন দেখতে চায় না। উপস্থিত লোকজন উল্লাসিত হয়ে ‘ঈদ মোবারক’ স্লোগানও দিতে দেখা গেছে। তাদের মতে, পরবর্তী শাসকরা শেখ হাসিনার প্রাসাদ ভাঙার ঘটনাটি থেকে শিক্ষা নেবে।

শেখ মুজিবুর রহমানের বাড়িটি পরবর্তীতে শেখ হাসিনা জাদুঘরে রূপান্তরিত করেন। বর্তমানে এখন ধানমন্ডি ৩২ নম্বর দেশবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট যাবে মহাকাশে: তারেক রহমান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান

গ্রামীণ সড়ক, নদীভাঙন রোধ ও খননে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

যত দ্রুত সম্ভব পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।