সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস | চ্যানেল খুলনা

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের সংরক্ষিত আসন-০৬ এর কাউন্সিলর নারগীস মাহতাব এবং সংরক্ষিত আসন-০৭ এর কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ঢাদসিক এর অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ভাষা শহিদদের প্রতি আজিমপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।