সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একদিনে তিন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত | চ্যানেল খুলনা

একদিনে তিন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীর তিনটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন দূতাবাস জানায়, ঐতিহাসিক উপাসনালয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে আজ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এই স্থানগুলো পরিদর্শন করেছেন। একটি স্বাধীন ও মুক্ত সমাজের জন্য ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব ধর্ম পালন করার অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে মার্কিন দূতাবাস।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ঐতিহাসিক নিদর্শনগুলোর খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নিজের ধর্ম পালন করার অধিকার একটি স্বাধীন সমাজের জন্য অপরিহার্য। সেই মূল্যবোধকে সম্মান জানাতেই রাষ্ট্রদূতের এই বিশেষ পরিদর্শন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।