সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের | চ্যানেল খুলনা

একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের

একই দিনে দুই বোনের বিয়ে। আনন্দে মাতোয়ারা পরিবার। সানাইয়ের শব্দ বাজার অপেক্ষায় সবাই। আর এমন দিনেই আত্মহত্যার পথ বেছে নিলেন দুই বোন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে। এ ঘটনায় গ্রামটিকে শোক বিরাজ করছে।

নিহতরা হলেন ২৫ বছর বয়সী শোভা ও ২৩ বছর বয়সী বিমলা। গতকাল শনিবার তাঁদের বিয়ের কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের উৎসব ও প্রস্তুতি পুরোদমে চলছিল। সেই রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

অসুস্থ অবস্থায় দুই বোনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

যোধপুর (পশ্চিম) অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে বিয়ের দুই কনে ঘুমাতে যান। তিনি আরও জানান, ভোর প্রায় চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে আনা হলে সৎকারের প্রস্তুতি শুরু হয়।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শেষকৃত্যের প্রক্রিয়া থামিয়ে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয় এবং পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। । তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা সম্ভব হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।