সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এএএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

এএএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ এপ্রিল ঢাকার বনানী ক্লাব ব্যাংকুয়েট হলে সম্পন্ন হয়েছে। অ্যাসোসিয়েশনের ৪২টি সদস্য এজেন্সির প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করে বিজ্ঞাপনী শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এএএবি’র সভাপতি সানাউল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিজ্ঞাপনী শিল্পের প্রথিতযশা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গীতিআরা সাফিয়া চৌধুরী, রামেন্দু মজুমদার, মুনীর আহমেদ খান এবং বিজ্ঞাপনী শিল্পের প্রবীণ ব্যক্তিত্ব ইউসুফ হাসান। সভার শুরুতে সভাপতি স্বাগত ভাষণ দেন। এরপর সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বিগত মেয়াদে বিজ্ঞাপনী শিল্পের দক্ষতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন কর্মশালা ও উদ্যোগের চিত্র তুলে ধরা হয়।

তিনি বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে চলমান নীতিমালা সংক্রান্ত অ্যাডভোকেসি কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিজ্ঞাপনী শিল্পের প্রধান সমস্যা হিসেবে ডিজিটাল বিজ্ঞাপনের পেমেন্ট চ্যালেঞ্জ, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা এবং নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতার অভাবকে চিহ্নিত করা হয়। সাধারণ সম্পাদক বলেন, “ডিজিটাল অর্থনীতিতে বিজ্ঞাপনী শিল্পের অবদানকে স্বীকৃতি দিতে এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়ক নীতিমালা তৈরিতে আমরা সরকারি অংশীজনদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।” অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সারাহ আলী অডিটকৃত আর্থিক প্রতিবেদন পেশ করেন। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট এবং ২০২৬ সালের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন। এছাড়া নতুন অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং উপকমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি বিজ্ঞাপনী শিল্পকে শক্তিশালী করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং মেহরুন নেসা ইসলাম। সহ-সভাপতি নাজিম ফারহান চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সভার পর নৈশভোজ, সঙ্গীতানুষ্ঠান এবং সদস্যদের প্রাণবন্ত আড্ডায় এক উষ্ণ ও বন্ধুসুলভ পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারী সদস্যরা অ্যাসোসিয়েশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সম্মিলিতভাবে শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।