সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
উন্নয়নের বুলেট ট্রেন না পারলেও ৫ বছরে এক্সপ্রেস ট্রেন চালু করব: জামায়াত আমির | চ্যানেল খুলনা

উন্নয়নের বুলেট ট্রেন না পারলেও ৫ বছরে এক্সপ্রেস ট্রেন চালু করব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এই ঘুণে ধরা বাংলাদেশ বদলাতে চাই। আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে পারব না, কিন্তু এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারব।’

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা না নৈতিক, না বৈষয়িক। কোনো মানের ধারেকাছেও নাই। এই শিক্ষাব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়। সময়ের অপচয় হয়। অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত সোনার মানুষ তৈরি করতে পারত। কিন্তু সেই পরিকল্পনাটাও নেই। কেন থাকবে ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের সন্তানেরা তো এ দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এ দেশে লেখাপড়া করলে তখন তাঁদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগমেটিক প্ল্যান ও পরিকল্পনা বের হয়ে আসত। তাঁদের কোনো দরদ নেই জাতির প্রতি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিদ্যমান শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তিনটি মৌলিক অঙ্গীকার তুলে ধরেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, ‘প্রথম অঙ্গীকার, আমরা এই ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা রাখব না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়– আমরা সেই শিক্ষা দেব না। যে শিক্ষা প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, সেই শিক্ষাটাই আমাদের ছেলেমেয়েদের হাতে তুলে দেব।

‘এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষ শিক্ষাও থাকবে। নৈতিক আর বৈষয়িক–দুই শিক্ষার মহামিলন হবে। শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। সে বেকার থাকবে না। কোনো যুবক-যুবতী কাজের বাইরে থাকবে না।’

শফিকুর রহমান বলেন, ‘দ্বিতীয় অঙ্গীকার, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ণয় করা হবে না। মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। যাঁরা এই সমাজকে মন উজাড় করে দেবেন, তাঁরা সম্মানিত হবেন। আর আমাদের তৃতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জোয়াল কেটে দেব। যে যা পাবেন, তা দিয়ে সম্মানজনকভাবে চলবেন।’

এ সময় সংবাদমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে, আমাকেও ছাড় দেবেন না। আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব–সেটা আমাদের বিপক্ষে গেলেও।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।