সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উন্নত বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তির বিকল্প নেই : উপাচার্য | চ্যানেল খুলনা

উন্নত বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তির বিকল্প নেই : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তিনটি বিভাগের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিনিটে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সময়ের সাথে শিক্ষার ধরনেরও পরিবর্তন আনতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিটি সাবজেক্টেরই অ্যাক্রিডিটেশন প্রয়োজন। এ লক্ষ্যে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনকিউএফ এবং বিএসি’র গাইডলাইন অনুসরণ করে ২৯টি ডিসিপ্লিন ও একটি সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হয়েছে। আগামী ০১ জানুয়ারি থেকেই এই কারিকুলা অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে উন্নীত করার অভিলক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। একই সাথে ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়সমূহের। এ প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমান অর্জনে কারিকুলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দিকের শর্তপূরণের যে উদ্যোগ নিয়েছে তা সময়োপযোগী।
উপাচার্য বলেন, সময়ের সাথে সমাজ আমাদের তৈরি করছে। শিল্প বিপ্লবের শুরু থেকে আমাদের কাছে বিজ্ঞানভিত্তিক শিক্ষা এসেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে শিক্ষা। দেশের উন্নয়নের রোডম্যাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সমাজের নতুন নতুন চাহিদা ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের কারিকুলা প্রণয়ন করা হয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের ওবিই কারিকুলা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অন্যান্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান। সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কলেজের তিনটি বিভাগের শিক্ষক, অ্যালামনাই ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।