সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
উত্তরপ্রদেশে বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটে মৃত্যু ১৭ জনের | চ্যানেল খুলনা

উত্তরপ্রদেশে বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটে মৃত্যু ১৭ জনের

উত্তরপ্রদেশে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃতদেহ হয়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার গাজিয়াবাদের মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তুপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। প্রকৃত দোষীদের খুঁজে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিকের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। এখনো ধ্বংসস্তুপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছেন।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগেই শ্মশানের সেই অংশটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।