সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উত্তরণের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

উত্তরণের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধিঃ উত্তরণের আয়োজনে WAI WASH SDG Programme Bangladesh প্রকল্পের
আওতায় চাহিদা সৃষ্টি,সামাজিক ও জেন্ডার সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভূক্তির
লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে দ্বায়িত্বরতদের সাথে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে
নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ও দাতা সংস্থা সিমাভীর সহায়তায় অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট অফিসার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায়
উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর
হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী
(জনস্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর
রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বল্লী,ঝাউডাঙ্গা ও
আগরদাড়ি ইউনিয়নের সচিব ও মেম্বারগণ। সভায় বল্লী,ঝাউডাঙ্গা ও
আগরদাড়ি ইউনিয়নের পানি, স্যানিটেশন, হাইজিন ও মাসিক স্বাস্থ্য
ব্যবস্থাপনার বিষয়টি চিত্র তুলে ধরা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।