সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উচ্চতার কারণে পানি উপচে পড়েছে : ভারতীয় হাইকমিশনার | চ্যানেল খুলনা

উচ্চতার কারণে পানি উপচে পড়েছে : ভারতীয় হাইকমিশনার

ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উচ্চতার কারণে পানি উপচে পড়েছে। ত্রিপুরায় বন্যাকে খুব নজিরবিহীন বর্ণনা করে হাইকমিশনার বলেন, বন্যার ফলে ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল। এটি বাংলাদেশ ও ভারত উভয় দিকেই বিপর্যয় সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাদুর্গত। এদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

প্রেস সচিব বলেন, প্রণয় ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত সবসময় আগ্রহী। ভারতের সঙ্গে ড. ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। ইউনূস সেন্টারের সঙ্গেও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার কাজ রয়েছে। এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে, সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে।

এ ছাড়া পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশ কাজ করবে বলে বৈঠকে প্রণয় ভার্মাকে ড. ইউনূস জানিয়েছেন।

বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

১৫ হাজার ৮২৩ কোটি টাকায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব

নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।