সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক | চ্যানেল খুলনা

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। নান্দনিক অভিনয় দিয়ে দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এই ঈদ মাতাতে আসছে তার অভিনীত এক ডজন নাটক।

এরমধ্যে রয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘ডাকাতিয়া প্রেম’, সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘স্পাইস অব লাভ’, আশিকুর রহমানের ‘মানুষ কী বলবে’, মেহেদী রনির ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, মহিদুল মহিমের ‘হ্যালো গায়েজ’, মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, তৌফিকুল ইসলামের ‘বাজি’ ও আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’।

অভিনয়ের শুরু থেকেই সমসাময়িক প্রায় সবার সঙ্গে কাজ করছেন পায়েল। ঈদের বেশির ভাগ নাটকে তার সহশিল্পী ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। এর মধ্যে জোভানের সঙ্গে চারটি ও তৌসিফের সঙ্গে আসবে তিনটি নাটক। তাদের নিয়ে পায়েলের মন্তব্য, ‘দুজনেই অনেক সাপোর্টিভ। একদম ডে-ওয়ান থেকেই তারা আমাকে সহযোগিতা করছেন। ফলে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। অনেক কম্ফোর্টেবল ফিল করি। ওভারঅল তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।’

পায়েলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ফলে ঢাকায় ঈদ উদযাপন করবেন অভিনেত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।