সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে পশু বিতরণ | চ্যানেল খুলনা

ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে পশু বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন খুলনার ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর উদ্যোগে আজ (শুক্রবার) সকালে খুলনা সার্কিট হাউজে বিভিন্ন এতিমখানার অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে গরু, ছাগল ও ম্যাংগো জুস বিতরণ করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন।
সরকারি শিশু পরিবার (বালক), সরকারি শিশু পরিবার (বালিকা), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা), ছোট সোনামনি নিবাস ও পিএইচটি এতিম শিশুদের হাতে চারটি গরু ও একটি ছাগল তুলে দেওয়া হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: শাহনাজ পারভীন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।