সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের পর আরও ১ সপ্তাহ লকডাউন | চ্যানেল খুলনা

ঈদের পর আরও ১ সপ্তাহ লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পরে আরও অন্তত এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের পরে ২০-২২ তারিখের দিকে সংক্রমণ আবার বৃদ্ধি পেতে পারে। এ দিক থেকে আমাদের পরিকল্পনা আছে ঈদের পরে আরও এক সপ্তাহ বিধিনিষেধ চলমান রাখা অন্তত।

‘আর এর মধ্যে শতভাগ মাস্ক যেন আমরা পরাতে পারি সে ব্যবস্থা করা। আশা করি ১৬ তারিখের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এগুলো জানাতে পারব।’

লকডাউন বাড়ানোর পাশাপাশি শতভাগ মাস্ক নিশ্চিত করতে পুলিশকে নির্বাহী ক্ষমতা দেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের যেটা পরিকল্পনা অবশ্যই শতভাগ মাস্ক পরাতে হবে; বিশেষ করে সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে যেখানে জনসমাগম বেশি হয় আর যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। এ ক্ষেত্রে সরকারের পরিকল্পনা আছে যে আমাদের যে আইনটি আছে সে আইনে কিছু সংশোধনী এনে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আমাদের কিছু কাজ করা যায় কি না, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা। কারণ আমরা তো এভাবে দীর্ঘদিন বন্ধ রাখতে পারি না।

‘আমাদের পাশ্ববর্তী দেশের যে অবস্থা, সেটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমাদেরটা কমিয়েছি বিধিনিষেধের মধ্য দিয়ে। কিন্তু ঈদ উপলক্ষে এই যে মাস্ক না পরা, কিছুসংখ্যক লোকের বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু থাকায় তা সংক্রমণ নিয়ন্ত্রণে খুব একটা কাজে আসেনি।

এর মধ্যে কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় সরকার। ১৪ এপ্রিল থেকে শুরু হয় কঠোর লকডাউন যা কয়েক দফা বাড়ানো হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মে পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।