সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের আমেজ লেগেছে তালার কামারশালায় | চ্যানেল খুলনা

ঈদের আমেজ লেগেছে তালার কামারশালায়

সেলিম হায়দার :: ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে তালা উপজেলার বিভিন্ন হাট-বাজারের কামাররা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ব্যস্ততা। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে উপজেলার কামারপাড়াগুলো। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির মৌসুমে ঈদকে কেন্দ্র করে দম ফেলারও যেন সময় নেই কামারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারশালার ব্যস্ততা। উপজেলার তালা বাজার, জাতপুর, খলিলনগর, পাটকেলঘাটার কামারশালা ঘুরে এ চিত্র দেখা যায়।

কামারশালায় আসা ক্রেতারা জানান, কোরবানির সময় হলেই আমরা দা, বটি, ছুরি, চাপাতি ধার দিতে নিয়ে আসি। নতুন কিনে নিয়ে যায়। এ বিষয়ে জাতপুর কামারশালার কর্মকার উদয় চৌধুরী (৫০) বলেন, বর্তমানে এ পেশায় ক্ষতির সম্মুখীন হলেও বাপদাদার পুরাতন ব্যবসা আমরা ছাড়েনি। গত কোরবানি ঈদে করোনার মধ্যেও যে বেচা-বিক্রি ছিলো। এবার তার থেকে ভালো হবে বলে আশা করি। এসময় ভগিরথ মন্ডল (৩৫) বলেন, বেচাকেনা সবদিন সমান হচ্ছে না। কোন দিন কম কোন দিন বেশি। আজ যেমন সকাল থেকে এখন দুপুর হয়ে গেল এখনও একটি মালও বিক্রি করতে পারিনি। গতকাল ভালো বেচাকেনা হয়েছিলো। তবে আশা করছি বাকি ৪/৫ দিনে বেচাকেনা ভালো হবে এখন বাকিটা ঈশ্বর ভরসা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।