সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈগলের ধাক্কায় পুলিশ গুরুতর আহত | চ্যানেল খুলনা

ঈগলের ধাক্কায় পুলিশ গুরুতর আহত

চ্যানেল খুলনা ডেস্কঃ ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল ফারুক হোসেন (কং-নম্বর ৭৩৯) গুরুতর আহত হয়েছেন।
তার কোমর থেকে পা পর্যন্ত কমপক্ষে তিন জায়গায় ভেঙে গেছে। এছাড়া মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।
পুলিশ বাস ও বাসের ড্রাইভারকে আটক করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফারুক শহরের চিত্রামোড়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। ওইসময় ঢাকা থেকে খুলনামুখি ঈগল পরিবহনের ওই যাত্রীবাহি বাসটি মণিহার এলাকার দিকে যাচ্ছিল। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের ডাক্তার ফারহানা ইয়াসমিন জানান, তার মস্তিষ্কে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেখানে রক্ত জমাটও বেঁধে গেছে। দ্রুত এই রক্ত অপসারণ করতে না পারলে সমস্যা হতে পারে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
কোতোয়ালি তানারওিসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।