সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানার কমিটি গঠন, সভাপতি নজরুল: সেক্রেটারী সজীব | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানার কমিটি গঠন, সভাপতি নজরুল: সেক্রেটারী সজীব

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় হোগলাডাঙ্গা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা হরিণটানা থানার এক মতবিনিময় সভা থানা সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সহ দপ্তর মুহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ নূর হোসেন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ শামীম হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম সজীব, মোঃ আল আমিন, আব্দুল হামিদ, হাফেজ সোলায়মান আকন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় মোঃ নজরুল ইসলামকে সভাপতি, মোঃ আলম হায়দার ও মোঃ শামীম হাওলাদারকে সহ সভাপতি এবং মোঃ শহিদুল ইসলাম সজীব কে সেক্রেটারী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের হরিণটানা থানার কমিটি পূনর্গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।