সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্যরে ইন্তেকালে খুলনা মহানগর আন্দোলনের মাগফিরাত কামনা | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্যরে ইন্তেকালে খুলনা মহানগর আন্দোলনের মাগফিরাত কামনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল ও আল কারীম জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা গতকাল বুধবার (২১ মে ২৫’ ঈসায়ী) রাত প্রায় ২.৩০ মিনিটের দিকে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

আলহাজ্ব খন্দকার গোলাম মাওলার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেকেটারি মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি এছাহাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার সহ নগর নেতৃবৃন্দ শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত সোচ্চার ছিলেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সমাজ সেবামূলক অনেক কাজ করে গেছেন। তিঁনি বহুমুখি সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আল্লাহর জমিনে তাঁর দেওয়া হুকুমত বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। নেতৃবৃন্দ আরো বলেন, গোলাম মাওলা একজন আপাদমস্তক জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও এমনকি বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার পরও আল্লাহ পাক উনার মাধ্যমে যেই মহান কাজ আঞ্জাম দিয়েছেন তা একমাত্র তাঁর খাছ দয়া। তিঁনি সারাদেশে বিস্তৃত একটি সংগঠনের মূল দায়িত্বে ছিলেন। বামুক, ইসলামী আন্দোলন ছাড়া বাংলাদেশ কুরআন শিক্ষা বোড সহ অনেক দ্বীনি মিশনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।

মহান রাব্বুল আলামিন তাঁর সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সকলকে সবর জামিলের তাওফিক দান করুন। আমীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

শোক আরও সংবাদ

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।