সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা হারাম : ফিলিস্তিনি মুফতি | চ্যানেল খুলনা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা হারাম : ফিলিস্তিনি মুফতি

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করা হারাম। কোনো পরিস্থিতিতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর জন্য উচিত হবে না। বৃহস্পতিবার গাজায় ইরানি বার্তা সংস্থা ইরনা’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুফতি আবু আউন বলেন, ফিলিস্তিন ভূখণ্ডসহ ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষাকে সব সময় গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যদি কখনো অত্যন্ত খারাপ অবস্থাতেও পৌঁছে যায়, তখনও এ বিষয়টিকে এড়িয়ে যাওয়া চলবে না।

তিনি বলেন, কোনো কোনো আরব সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করছে; যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। বিশ্বের কোনো দেশেরই উচিত নয় খুনি, অপরাধী ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা।

আবু আউন বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরায়েলের কোনো কোনো ইউরোপীয় মিত্র দেশ পর্যন্ত ইসরায়েলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম দেশ ঘাতক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতন দিন দিন বাড়ছে বলেও তিনি জানান। পার্সট্যুডে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

শামুকের ছবিতে ট্রাম্পকে খোঁচা, ইরানি দূতাবাসের পোস্ট ঘিরে আলোচনা

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’ বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী, শপথ নিয়েই ঘোষণা

বিজয় দিবসের প্যারেডে ন্যাটোর সমালোচনা করলেন পুতিন

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।