সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলকে শত্রু বিবেচনা করে যুদ্ধ মহড়া চালাল জর্ডান | চ্যানেল খুলনা

ইসরায়েলকে শত্রু বিবেচনা করে যুদ্ধ মহড়া চালাল জর্ডান

আন্তর্জাতিক ডেস্কঃইসরায়েলকে শত্রু হিসেবে কল্পনা করে যুদ্ধ মহড়া চালিয়েছে জর্ডানের সামরিক বাহিনী। মহড়ায় জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। খবর ‘পার্সটুডে’।এ বিষয়ে শুক্রবার (২৯ নভেম্বর) জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্কের অবনতি হয়েছে। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার অংশ হিসেবেই চালানো হয়েছে এ মহড়া।

জানা গেছে, মহড়ায় রাজা আব্দুল্লাহর পাশাপাশি প্রধানমন্ত্রী ওমর রাজ্জাকসহ আরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কারামার তলোয়ার’।১৯৬৮ সালে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ফাতাহর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিল তার স্মরণে এ নাম দেওয়া হয়েছে। কারামা গ্রামের কাছাকাছি স্থানে হওয়া সে যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল জর্ডানও।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।