সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প | চ্যানেল খুলনা

ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’।ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।

তিনি আরও জানিয়েছেন, গতকাল এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি।

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।

ট্রাম্প বলেন, আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।

এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে ‘যুদ্ধবিরতি কার্যকর আছে।’

ট্রাম্প বলেন, ইসরাইল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে। কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরাইল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি।

ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরাইল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তার কথায়, আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে। আজ সকালে ইসরাইলের পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি। আমি দেখছি আমি তা বন্ধ করতে পারি কি না।

তিনি আরও বলেছেন, ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্নির্মাণ করবে না।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের

ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে বানর বেশে ওবামা দম্পতি, বর্ণবাদের অভিযোগ

বাবার ধর্ষণে গর্ভবতী বোবা–কালা মেয়ে, ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

সরিয়ে ফেলা হলো এপস্টেইন-কাণ্ডের হাজার হাজার ফাইল

এপস্টেইন ইস্যুতে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।