সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত | চ্যানেল খুলনা

ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন।

গতকাল শনিবার সন্ধ্যায় এবং রবিবার (১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছেন।

ভারত যেতে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, ভারতে সন্দেহজনক ভ্রমন মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।