সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইশা ছাত্র আন্দোলন খুলনা গোয়ালখালী মাদ্রাসা শাখার বার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

ইশা ছাত্র আন্দোলন খুলনা গোয়ালখালী মাদ্রাসা শাখার বার্ষিক সম্মেলন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর আওতাধীন জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা শাখার বার্ষিক সম্মেলন দুপুর ১২ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির আলোচনা করেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথির আলোচনা রাখেন জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আরিফ বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালখালী শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান মিয়াজি, ইশা ছাত্র আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ইসলাম যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটি সদস্য ও দায়িত্বশীল কে জ্ঞানগত শ্রেষ্ঠত্ব অর্জন করার পাশাপাশি দেশ, জাতি ইসলাম ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।
করোনাকালীন সময়ে দেশের সাধারণ মানুষের পাশে এবং বন্যা কবলিত দুর্যোগপূর্ণ এলাকার পানিবন্দি মানুষের পাশে দাড়িয়েছি সেভাবেই দেশের সচেতন মেধাবী ছাত্র সমাজের পাশে দাড়িয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে
একটি সুখি সমৃদ্ধশালী উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, করোনা দুর্যোগ থেকে বাচতে মহান আল্লাহ তায়ালার নিকট অধিক রোনাজারি করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
সম্মেলনে ২০২০-২১ ইং সেশনের নব কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি মুহাম্মাদ আমানুল্লাহ সহ-সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খালিশপুর থানা সহ-সভাপতি বনী আমীন, দৌলতপুর থানা সহ-সভাপতি ঈমাম হাসান প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।