সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান যুদ্ধের প্রভাব: সংকটে ভারতের কনডম শিল্প | চ্যানেল খুলনা

ইরান যুদ্ধের প্রভাব: সংকটে ভারতের কনডম শিল্প

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার পড়েছে ভারতের কনডম শিল্পে। সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে কনডমের ঘাটতি এবং খুচরা দামে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ইরান যুদ্ধের কারণে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় কনডম উৎপাদনের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্টের সরবরাহ কমে গেছে। এতে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়েছে।

ভারত বছরে ৪০০ কোটির বেশি কনডম উৎপাদন করে। তবে কাঁচামাল সংকটের কারণে বড় প্রতিষ্ঠানগুলো এখন সরবরাহ চেইনে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার ঘাটতি উৎপাদনে বড় প্রভাব ফেলছে।

এছাড়া প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি ও পরিবহন সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কনডমের ঘাটতি বা মূল্য বৃদ্ধি জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে দিল্লি ও মুম্বাইসহ বড় শহরগুলোতে অনিয়মিত সরবরাহের চিত্র দেখা যাচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।