সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া | চ্যানেল খুলনা

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন ‘জ্বলছে’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে গালিগালাজ করে হুমকি দিয়েছেন। পোস্টে তিনি বলেছেন, মঙ্গলবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এসব দেখেছে। তবে এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায় না ক্রেমলিন।পেসকভ বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি, ওই অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে এবং তা অব্যাহত রয়েছে। প্রকৃতপক্ষে, পুরো অঞ্চলটি এখন জ্বলছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করা হয়েছে, এগুলো তারই অত্যন্ত বিপজ্জনক এবং নেতিবাচক পরিণতি।’’

তিনি বলেন, ‘‘এই সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে আমরা সবাই এর ফল ভোগ করছি; যার মধ্যে বিশ্ব অর্থনীতির ওপর পড়া অত্যন্ত নেতিবাচক প্রভাবও রয়েছে।’’

সূত্র: রয়টার্স।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প

নিজেদের বিজয়ী দাবি করছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

‘আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে,’ দাবি ট্রাম্পের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।