সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন | চ্যানেল খুলনা

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসেইনি খামেনির নিয়োগকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নিয়োগকে স্বাগত জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, অভ্যন্তরীণ অসন্তোষ দমনে বিদেশে অবস্থানরত বিরোধী নাগরিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর আইনি ঘোষণা দিয়েছে ইরান সরকার।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অভিনন্দন বার্তায় মুজতবা খামেনির নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। পুতিন বলেছেন, তিনি নিশ্চিত যে নতুন নেতা তাঁর পিতার আদর্শ ও কাজকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে বর্তমান ‘কঠিন পরিস্থিতির’ মুখে তিনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন বলে পুতিন বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি তেহরানের প্রতি রাশিয়ার ‘অটল সমর্থন’ এবং সংহতির বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

এদিকে অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান সরকার একটি কঠোর বার্তা দিয়েছে। ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত যেসব ইরানি নাগরিক ‘শত্রুপক্ষের’ সঙ্গে সহযোগিতা করবে বা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে, আইন অনুযায়ী তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইআরআইবি সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গত অক্টোবরে অনুমোদিত জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী গোয়েন্দাবৃত্তি এবং ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) ও শত্রু দেশগুলোর সঙ্গে সহযোগিতা প্রতিরোধ সংক্রান্ত কঠোর আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকেরা মনে করছেন, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণ এবং পুতিনের সমর্থন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।