সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরাকে নজিরবিহীন হামলার মুখে মার্কিন সামরিক বাহিনী | চ্যানেল খুলনা

ইরাকে নজিরবিহীন হামলার মুখে মার্কিন সামরিক বাহিনী

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে আবারও হামলা হয়েছে। শুক্রবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে ইরনা জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে হামলার চালানো হয়।

শুক্রবার একদিনে ইরাকের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে বেশ কয়েকটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় মার্কিন সামরিক জোটের গাড়ি বহরে বোমা হামলা চালানো হয়।

রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য এসব হামলা চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে এক বিলও পাস হয়েছে।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে।

এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।