সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪ | চ্যানেল খুলনা

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে, বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে অন্য একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জনসহ আহত ৪

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।