সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘ইতিহাসে এর চেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয়নি’ | চ্যানেল খুলনা

‘ইতিহাসে এর চেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয়নি’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবো না। সরকার পরিবর্তনের খেলা নয়, ভৌগলিক কারণে এই রাষ্ট্রকে আফগানিস্তানের মত অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে।

ইতিহাসে এর চেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয়নি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাষাঢ়ায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে পত্রিকাটির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে কেক কাঁটা হয়।

শামীম ওসমান বলেন, এদেশের স্বাধীনতায় ইত্তেফাক একটি বিশাল ভূমিকা রেখেছিল। বাংলাদেশে এই পত্রিকাটি নিজেদের সততা ও নিষ্ঠার মান ধরে রেখেছে।

তিনি বলেন, দেশে যে গেম হচ্ছে সে গেম হলে আপনারা থাকতে পারবেন না। এ গেমটি হবে বাংলাদেশকে ও আশেপাশের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য। ইতিহাসে এর চেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয়নি। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় যেন আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেন, ধৈর্য্য দেন সেজন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে যখন শুনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে দেবে তখন মনে হয় কাজ শেষ হয় নাই, এখন বুঝি মাত্র শুরু আমাদের। আগে জীবনের মায়া ছিল এখন আর নাই। স্বাধীনতা ভূখণ্ড ও শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোন আপোষ হবে না। বি কেয়ারফুল। কঠিন জবাব দেওয়া হবে। এত কঠিন জবাব দেবে জনগন তা কল্পনাও করতে পারবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।