সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউসেপ খুলনার শিক্ষার্থীদের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ | চ্যানেল খুলনা

ইউসেপ খুলনার শিক্ষার্থীদের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ

নগরীতে ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ১৭০ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ করেছে। গতকাল নগরীর বৈকালীস্থ প্রতিষ্ঠানটির মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় কর্মহীন যুবক-যুবতীদের পূণঃপ্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি প্রকল্পের আওতায় ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটে মোটর সাইকেল সার্ভিস মেকানিক্স, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেইনেন্স, টেইলরিং এ্যান্ড ড্রেস মেকিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, মেশিনশপ প্রাকটিস, অটো মেকানিক্স ট্রেডের ১৭০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়। ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রজেন ফুডস এক্সপোর্টার এসোসিয়েশন সহ-সভাপতি এস.এম হুমায়ুন কবীর। ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটের ফেসিলিটেটর সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউসেপ মহসিন টিভিইটি ইনস্টিটিউটের প্রধান দুলাল চন্দ্র গোলদার, সোশ্যাল ইনক্লুশন টিম লিডার মো: আবু তাহের, ডিসেন্ট এমপ্লয়মেন্ট টিম লিডার নাসরিন আক্তার প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।