সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউপি নির্বাচনে তালায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন | চ্যানেল খুলনা

ইউপি নির্বাচনে তালায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দেন খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, গোলাম রসুল গাজী (স্বসন্ত্র), দেবব্রত রায় (স্বতন্ত্র), তালা সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সরদার জাকির হোসেন, খলিশখালি ইউনিয়নের মোজাফ্ফর হোসেন, তেতুলিয়া ইউনিয়নের এস এম আবুল কালাম আজাদ, ইসলামকাটী ইউনিয়নে শেখ আব্দুল আজিজ (স্বতন্ত্র), সরুলিয়ার আব্দুল হাই (স্বতন্ত্র), রাশেদুল হক রাজু (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ইউপি সদস্য জিয়াউর রহমান, প্রকাশ দালাল, মীর কল্লোল, লিয়াকত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান মনোনয়ন জমা দেন । এসময় দলীয় মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরোল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। এপর্যন্ত ১১টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার, ৮শ ২৪ জন ভোটার রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।