সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউজিসি আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় খুবির প্রকল্পের অগ্রগতি উপস্থাপন | চ্যানেল খুলনা

ইউজিসি আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় খুবির প্রকল্পের অগ্রগতি উপস্থাপন

সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি উপস্থাপন করেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভায় ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানসহ ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পাওয়ার পয়েন্টে অগ্রগতি উপস্থাপন করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মু. মাহবুবুস সোবহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।