সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউক্রেনের চেয়ে গাজায় ৬ গুণ বেশি নারী-শিশু নিহত | চ্যানেল খুলনা

ইউক্রেনের চেয়ে গাজায় ৬ গুণ বেশি নারী-শিশু নিহত

গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় টানা হামলা করে আসছে ইসরায়েল। নির্বিচারে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু।

গাজা নিহত এই নারী ও শিশুর সংখ্যা রুশ আগ্রাসনে ইউক্রেনে নিহত নারী ও শিশুর চেয়ে ছয়গুণ বেশি। দুই দেশের হতাহতের তথ্য তুলনা করে এই ভয়াবহ চিত্র সামনে নিয়ে এসেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ২৯ হাজার ৪১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ১২ হাজার ৬৬০ শিশু এবং ৮ হাজার ৫৭০ নারী রয়েছে। এ ছাড়া ৬৯ হাজার ৪৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৭ জন, নারী ৩ হাজার ৯৩ জন এবং শিশু ৫৮৭ জন।

এই যুদ্ধে আহত হয়েছেন অন্তত ১৯ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ৫২৪ জন পুরুষ, ৪ হাজার ৫৪৬ জন নারী এবং এক হাজার ২৯৮ জন শিশু রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার অফিসের তথ্য অনুযায়ী, আহতদের এই সংখ্যা আরও অনেক বেশি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবানন যুদ্ধেও লাগাম

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।