সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশাশুনিতে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, মেরামতে সেনাবাহিনী | চ্যানেল খুলনা

আশাশুনিতে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, মেরামতে সেনাবাহিনী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ভয়াবহ নদীভাঙনে বেড়িবাঁধের একটি অংশ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও, জোয়ারের পানির চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসে প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্পের দুটি প্যাট্রল টিম স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে বাঁধ পুনর্নির্মাণে সহায়তা করছে। এ ছাড়া, ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি বিশেষ দলও বাঁধ পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা আশাবাদী যে, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত বাঁধ মেরামত সম্ভব হবে এবং প্লাবিত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।