সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশাশুনিতে জিসিএ প্রকল্পের ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

আশাশুনিতে জিসিএ প্রকল্পের ওরিয়েন্টেশন

সাতক্ষীরার আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠির বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর যৌথ অর্থায়নে ইউএনডিপি’র সহায়তায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) হাওলাদার মোঃ রকিবুল বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ওরিয়েন্টেশন ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন। আশাশুনি ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য, প্রকল্প বাস্তবায়নকারী মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী আলমগীর হোসেন খুলনা ও সাতক্ষীরা জেলার দাকোপ, পাইকগাছা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৩৯টি ইউনিয়নের নির্ধারিত ১০১টি ওয়ার্ডে বিপদাপন্ন জনগোষ্ঠির জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের লক্ষ্যে আগামী ৫ বছরে বাস্তবায়নের জন্য গৃহীত কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।