সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আল-জাজিরার রিপোর্টের প্রতিবাদ জানালো বাংলাদেশ | চ্যানেল খুলনা

আল-জাজিরার রিপোর্টের প্রতিবাদ জানালো বাংলাদেশ

আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রনালয়ের উপ প্রধান তথ্য অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই হীন রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে, আর এই উগ্রবাদীদের মদদ দিয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রে কালিমা লেপন করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে যার বর্ণনা প্রাধান্য পেয়েছে, সেই সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দিয়েছিলো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করায় তাকে অভিযুক্ত করা হয়। এই ডেভিড বার্গম্যানকেই সাইকোপ্যাথ বলে অভিহিত করেছিলো আল-জাজিরা  নিজেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জড়িয়ে রিপোর্টে যা বলা হয়েছে, তাতে সত্যতার লেশমাত্র নেই। মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তির বরাতে আল-জাজিরার মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম কী ক’রে এমন সংবাদ প্রচার করে, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর মদদপুষ্ট কিছু সাজাপ্রাপ্ত ও পলাতক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজটি করছে। এই চক্রান্তের সঙ্গে আন্তর্জাতিক চরমপন্থী গ্রুপ এবং আল- জাজিরার মতো প্রতিষ্ঠানও জড়িত।

আল-জাজিরার রিপোর্টকে বাংলাদেশ সরকার শক্তভাবে প্রত্যাখ্যান করছে বলে বিবৃতিতে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।