সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘আর কত থাকব উপবাস, খাবার দে’ | চ্যানেল খুলনা

‘আর কত থাকব উপবাস, খাবার দে’

চ্যানেল খুলনা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ‘আর কত থাকব উপবাস, খাবার দে’- লেখাযুক্ত ব্যানার নিয়ে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা শ্লোগান দেয়। বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। এতে করে মানবেতর দিন কাটছে তাদের।

শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইউনূছ মিয়া এই গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে এসেছে। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।