সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ | চ্যানেল খুলনা

আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ

পুঁজিবাজারে বিবিধ খাতের কোম্পানি আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিটিতে রিসিভার নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরামিটের পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, কোম্পানির যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকির পাশাপাশি এর সম্পদের সুরক্ষার জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে রিসিভার দায়িত্ব গ্রহণ করেছেন এবং আদালতের আদেশ অনুসারে দায়িত্ব পালন করছেন।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিটের অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর ৬০ দশমিক ৭৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৪৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৫ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।