সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আয়নাঘরের দেয়ালে লেখা ‘আই লাভ মাই ফ্যামিলি’ | চ্যানেল খুলনা

আয়নাঘরের দেয়ালে লেখা ‘আই লাভ মাই ফ্যামিলি’

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হয়েছিল এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (ফেব্রুয়ারি ১২) রাজধানীর কচুক্ষেত, উত্তরা, আগারগাঁও এলাকায় বিগত সরকারের ৩টি গোপন কারাগার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, গুম তদন্ত কমিশনের সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন সময় আয়নাঘরে আটকে রাখা কয়েকজন ভুক্তভোগী।

এসব ‘আয়নাঘরে’ তারা ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারসহ নির্যাতনের নির্যাতনের নানা উপকরণ দেখতে পান। এছাড়া ‘আয়নাঘর’র দেয়ালে লেখা নির্যাতিতদের নানা কথা ও সাংকেতিক চিহ্ন দেখতে পান।

এরমধ্যে একটি সেলের কালো রঙের দেয়ালে লেখা রয়েছে অনেক কথা, যার অধিকাংশই অস্পষ্ট। এ দেয়ালে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে, ‘আই লাভ মাই ফ্যামিলি’। এ ছাড়া ইংরেজিতে ‘১২৩০ দিন’ লেখা রয়েছে। এর নিচে বাংলায় ওপর-নিচ করে দুটি নাম লেখা রয়েছে। একটি নাম মাসুদ, আরেকটি ইব্রাহিম।

আরেক টর্চার সেলের দেয়ালে লেখা রয়েছে, ‘লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন’। অপর এক সেলের দেয়ালে ওপর-নিচ করে রোমান হরফে তিনটি নম্বর লেখা রয়েছে। এগুলো হলো ‘১৬৩, ১৫০, ১১৩’।

এ ছাড়া বিভিন্ন সময় বন্দিদের আটকে রাখা ও নির্যাতনের প্রমাণ মুছে দিতে কক্ষের দেয়াল ভাঙা, নতুন করে রং করা, অবকাঠামোগত পরিবর্তন করার চিহ্ন দেখা যায়।

আয়নাঘরে খাঁচার মতো জায়গায় যেখানে বন্দিদের আটকে রাখা হতো সেসব জায়গা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ও সঙ্গে থাকা অন্যান্যরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান

গ্রামীণ সড়ক, নদীভাঙন রোধ ও খননে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

যত দ্রুত সম্ভব পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।