সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব: মেয়র সাদিক | চ্যানেল খুলনা

আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব: মেয়র সাদিক

বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি বলেছেন, এই ঘটনার জন্য আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।
শনিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা দেশের মানুষ চেনে। আমি পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।

এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাস‌নের প্রতি অনুরোধ জানান মেয়র সাদিক।
তিনি বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।
এসময় তিনি সেই রাতের ঘটনার আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। তিনি আরও বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।